সারাদেশ

হাটহাজারীতে হাট বাজার কমিটির উদ্যোগে ৬ শতাধিক মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে ৬ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

এসময় তারা বাজারের প্রতিটি দোকানের মালিক ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নিজে মাস্ক ব্যবহার করে অন্যকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বলেন। এছাড়াও সাধারণ মানুষকে মাস্ক দিয়ে তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতন থাকতে এবং সবসময় মাস্ক ব্যবহার করতে বলেন।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন মাসুম বলেন, করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে মানুষকে সচেতন থাকতে হবে। মূলত: মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।

বুধবার (২৫ নভেম্বর) আমরা বাজার কমিটির পক্ষ থেকে ৬'শর অধিক মাস্ক জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেছি। সবাইকে সচেতন থেকে মাস্ক ব্যবহার করতে বলেছি এবং সকল ব্যবসায়ী ভাইদেরও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ক্রেতা-বিক্রেতা সবাই যেন মাস্ক ব্যবহার নিশ্চিত করে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শাকের উল্লাহ চৌধুরী, বাজার কমিটির কর্মকর্তা বাবু দীপক ঘোষ, মোঃ এসকান্দর, আহমেদ সাফা, নেজাম উদ্দিন খাঁন, মোঃ আজম, ডাঃ রাসেল নন্দী, আবদুল মান্নান প্রমূখ।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা