সারাদেশ

বেগমগঞ্জে ইউনিয়নের আ.লীগের কমিটি নিয়ে দলীয় কোন্দল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের ১০নং নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মানুষের মল (পায়খানা) নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নরোত্তমপুর ইউনিয়নের আ.লীগের আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি-সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরোত্তমপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বাচ্চু জানান, নরোত্তমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পন্ডিত বাজারে ইউনিয়নের আ.লীগের অস্থায়ী দলীয় কার্যালয়। এই কার্যালয় থেকে ইউনিয়ন আ.লীগের কার্যক্রম পরিচালনা করা হয়।

গত ৭ নভেম্বর নরোত্তমপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ওই কমিটিতে স্থান না পেয়ে আগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় আহ্বায়ক কমিটি ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে বর্ধিত সভা ডাকে। পরে পাশাপাশি একটি ওয়ার্কশপে পাল্টাপাল্টি বর্ধিত সভার ডাক দেয় সাবেক কমিটির নেতৃবৃন্দ। তিনি অভিযোগ করেন, সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক সেলিমের নেতৃত্বে খোকন, হোসেন, রহমত, রাসেল উল্যাহ ও তাদের সাঙ্গপাঙ্গরা আমাদের বর্ধিত সভাকে পন্ড করতে রাতের অন্ধকারে কার্যালয়ের বাহিরে এবং তালা ভেঙে কার্যালয়ের ভিতরে মল নিক্ষেপ করে। এক পর্যায়ে মলগুলো কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতেও পড়ে।

নরোত্তমপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আবুল বাশার জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে সাবেক কমিটির নেতৃবৃন্দের নূন্যতম সম্পৃক্ততা নেই। এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি দাবি করেন, তিনি কয়েক দিন আগে ঘোষণা দিয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ডা.এ বি এম জাফর উল্লার মোবাইল ফোনে যোগাযোগ করলে, ফোন বন্ধ পাওয়া যায়।
অপরদিকে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিভিস করা হয়নি।

সান নিউজ/বিইউএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা