সারাদেশ

বোয়ালমারীতে মন্দির থেকে মূর্তি চুরি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার কামারগ্রামে অবস্থিত 'শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ' মন্দিরে সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মন্দিরের সেবায়িত সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেছেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মন্দিরের সেবায়িত সুজিত রাত সাড়ে ১০টার পর মন্দিরের পাশে থাকা তার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজা করতে মন্দিরে গিয়ে দেখেন চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায়।

উল্লেখ্য, ১০ নভেম্বর একই এলাকার দুই হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। এরপর গত রাতে মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা