সারাদেশ

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে ৫৪ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ০১ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে জরিমানার টাকা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা জানান, সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় কভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ১ মার্চ হতে ২৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত মোট ১৩৮৮টি মোবাইল কোর্ট অভিযানে ৩৪৭০টি মামলায় অর্থদণ্ডের মাধ্যমে প্রায় ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একইসাথে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার পরিচালিত মোট ৬টি মোবাইল কোর্ট অভিযানে ৩২টি মামলায় অর্থদণ্ডের মাধ্যমে প্রায় ১০০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/মাজহারুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা