ছবি : সংগৃহিত
সারাদেশ
নোয়াখালী

অস্ত্রের মুখে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মুহুরী ও কহুয়া নদীর ভাঙ্গনে ১০ গ্রাম প্লাবিত

সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১৫০০ গ্রাম গাঁজাসহ মানিকগঞ্জে আটক ১

ডাকাতেরা বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার।

আরও পড়ুন: ফেনীতে ছাতা মাথায় দিয়ে শিক্ষার্থীদের ক্লাস!

তিনি বলেন, কিছু দিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ওই ভবন নির্মাণ কাজ শেষ করতে আমি কিছু টাকা দেনা হয়ে পড়ি। রোববার দিবাগত রাত ১টার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে আসি।

রোববার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের সামনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকতে চেষ্টা চালায়। বিষয়টি আমি বুঝতে পেরে আমার রুম থেকে বের হয়ে একটু সামনে আসলেই দেখি ডাকাতেরা ভবনের ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে গেছে।

আরও পড়ুন: ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন

তাৎক্ষণিক তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মাথার উপর একটি নকশি কাঁথা দিয়ে আমাকে আবৃত করে রাখে। এরপর ঘরের আসবাবপত্র ও স্টিলের আলমারির তালা ভেঙে আমার বিধবা বোনের গরু বিক্রির আড়াই লক্ষ টাকাসহ নগদ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা, প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা