সারাদেশ

বৃহস্পতিবার উদ্বোধনের অপেক্ষায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি স্বপ্ন পূরণের পথে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্তা। কাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক উদ্বোধন হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ ৫৫ কিলোমিটার। এর শুরু ঢাকার যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে। সেখান থেকে ঢাকা-খুলনা মহাসড়ক (এন-৮) হয়ে মিশে গেছে মাওয়ার পদ্মা সেতুর সংযোগ সড়কে।

পদ্মা সেতু পার হয়ে এটি পূণরায় চলে গেছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের পাশাপাশি ধীরগতির গাড়ি চলার জন্য দুই পাশে রাখা হয়েছে আলাদা দুটি করে আরো চারটি লেন।

এ মহাসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর জন্য নকশা করা হয়। এক্সপ্রেসওয়েটিতে গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য রাখা হয়েছে আটটি পথ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা