সারাদেশ

স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনা করা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল আইনি ও প্রশাসনিক বিষয়। বাংলাদেশে এই ধরনের কার্যক্রম সাধারণত শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়মকানুন পরিপন্থী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ ও ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’র পরিচালনা, পাঠদান কার্যক্রম এবং সরকারি অনুদান গ্রহণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারী শ্রীমঙ্গলের জিলাদপুর এলাকার হাজী এছাক মিয়া হাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমান নাজমুল হাসান। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে গত ১২ মে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযোগটি তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু মাসের পর মাস চলে গেলেও এর তদন্ত প্রতিবেদন আজ ও সংশ্লিষ্ট দপ্তরে প্রধান করা হয়নি।

অভিযোগে প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমান নাজমুল হাসান উল্লেখ করেন,শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট রোডে একটি ভবনের দ্বিতীয় তলায় ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ পরিচালিত হচ্ছে। সেখানে শিশু শ্রেণি থেকে এসএসসি পর্যায় পর্যন্ত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগসহ মোট ১৩টি শ্রেণির পাঠদান চলছে। একই স্থানে চারটি পত্রিকার প্রতিনিধির কার্যালয়ও রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভবনটির তৃতীয় তলায় ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা,শ্রীমঙ্গল’ নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। অভিযোগ এ বলেন দুটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং নামের শেষে প্রিন্সিপাল ব্যবহার করা ও মাদ্রাসার সুপার তিনি একই ব্যক্তি।

অভিযোগকারী প্রশ্ন তুলেছেন,সংশ্লিষ্ট সরকারি নিবন্ধন ও ইএমআইএস কোডের আওতায় কী ধরনের বিধিমালা অনুসরণ করে এসব শ্রেণির পাঠদান পরিচালিত হচ্ছে। অভিযোগে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের নিবন্ধন কোড ৪৬০৯৭২ এবং ইএমআইএস কোড ৬০৪০৬১১১০ উল্লেখ করে বিদ্যালয়ের শ্রেণি পরিচালনা,পাঠদানের অনুমোদন,শিক্ষক নিয়োগ ও প্রতিষ্ঠান পরিচালনার বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একই কক্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাধিক শ্রেণির পাঠদান এবং মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই গ্রহণের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী। তাঁর মতে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

সরকারি অনুদান গ্রহণ নিয়েও অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষক আলতাফ হোসেন। তাঁর অভিযোগ,২০২৪-২৫ অর্থবছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ছয় লাখ টাকা সরকারি অনুদান গ্রহণ করা হয়েছে। কোন বিধি ও যোগ্যতার ভিত্তিতে এই অনুদান দেওয়া হয়েছে এবং অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না,তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এ ছাড়া অভিযোগপত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাগত পরিচয় সাংবাদিক ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার, অনৈতিক সুবিধা গ্রহণ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে ১২ মে ২০২৬ তারিখে স্মারক জারি করা হয়। এতে অভিযোগের অনুলিপি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

পরবর্তী সময়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযোগে বর্ণিত বিষয়গুলো দ্রুত তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সংক্রান্ত চিঠিতে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রতিবেদন পাঠানোর কথা উল্লেখ রয়েছে।

অভিযোগকারী শুধু শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল নয়, শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার সব উপজেলার বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন,পাঠদানের অনুমোদন,সরকারি বই ও অনুদান বিতরণ এবং আর্থিক কার্যক্রম সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না,তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ও দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সংশ্লিষ্ট প্রধানের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানা যায়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর কাছে অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ দিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন, তাই নির্বাচন সম্পন্ন হলেই এ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি হারাতে বসার শঙ্কা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে জটিল চিকিৎসা স...

স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনার অভিযোগ

আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা প...

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত

সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা