সারাদেশ

মাস্ক-সেনিটাইজারের আকাশচুম্বী দাম, টুটি চেপে ধরছে ভ্রাম্যমান আদালত

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ারে আগে থেকে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। করোনায় আক্রান্ত রোগী পাওয়া যাওয়ার পর মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিকুইড হ্যান্ডওয়াশ সংকট দেখা দিয়েছে বাজারে। অথচ কর্তৃপক্ষ বলছে, এসব পণ্যের সংকট নেই দেশে। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করছেন।

এসব অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক ও জীবানুনাশক বিক্রির দায়ে জরিমানা ও আটক করা হয়েছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে সাভার থানা রোড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ৫ টাকার মাস্ক ৪০ টাকায় বিক্রির দায়ে সাভার লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা কারা হয়েছে। এসময় হাতেনাতে আটক করা হয় সাভার লাজ ফার্মার ব্যবস্থাপক মতিউর রহমান ও বিক্রয়কর্মী পাপন দেবনাথকে। পরে জরিমানার এক লাখ টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

নারায়নগেঞ্জে বাড়তি মূল্যে মাস্ক বিক্রি ও অবৈধ ওষুধ মজুদের দায়ে একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও আটটি ফার্মেসিকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর ফলে জনগণের মধ্যে আতংক তৈরি হয়েছে। সেই প্যানিক দূর করতেই অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীতে ১৫ টাকার মাস্ক ৭০ টাকা বিক্রির দায়ে দুইজনকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া, লক্ষ্মীপুর, রংপুর ও টাঙ্গাইল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাড়তি দামে মাস্ক বিক্রির দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা