সারাদেশ

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের গাজীনগর এলাকায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন বলে পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪০ বিজিবি ব্যাটালিয়নের একজন সদস্যও রয়েছেন।

সংঘর্ষের পর দুটি লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

সংঘর্ষে মাটিরাঙা উপজেলার গাজীনগর এলাকার মো. সাহাব উদ্দিন মিয়া (৫৫), তার বড় ছেলে আলী আকবর (২৭) ও ছোট ছেলে আহমদ আলী (২৪) এবং একই এলাকার সিরাজ মিস্ত্রির ছেলে মফিজ মিয়া (৫০) মারা গেছেন বলে দাবি করেন নিহত সাহাব উদ্দিন মিয়ার মেয়ে নিলুফা বেগম।

তিনি বলেন, বিদ্যুতের লাইন যাওয়ার কারণে তারা বেশ কিছু দিন আগে একটি গাছ কেটে রেখেছেন। আজ বেলা ১১টার দিকে পাঁচ টুকরা গাছ গাজিনগর বাজার স’ মিলে নেওয়ার সময় বিজিবি সদস্যরা বাধা দেয়। এসময় বিজিবির সঙ্গে নিহত সাহাব উদ্দিন ও তার দুই ছেলের তর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে পরিবারের তিন জন মারা যান।

খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ বিজিবি সদস্যসহ ২ জনের নিহত হয়েছেন বলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

পুলিশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করেন। মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিজিবির কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভিশন কান্তি দাশ জানান, তিনি হতাহতের ঘটনা শুনেছেন। তিনি হাসপাতালে আছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা