সারাদেশ

করোনা আতঙ্কে লালন উৎসব অনুষ্ঠান বাতিল

জেলা প্রতিনিধি:

আজ মঙ্গলবার লালন মেলার সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুষ্টিয়ায় এই লালন স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান বাতিল ঘোষণা করে প্রশাসন।

আজ দুপুরে সমাপনী অনুষ্ঠান বাতিলের খবর নিশ্চিত করেন লালন একাডেমির সদস্য সচিব ও জেলা প্রশাসনের এনডিসি মুছাব্বিরুল ইসলাম।

৮ মার্চ থেকে শুরু হয় তিন দিনব্যাপী লালন উৎসব। বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় প্রতি দোল পূর্ণিমার রাতে ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল উৎসব পালন করতেন। সেই থেকে ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে ধারাবাহিকভাবে এ উৎসব পালিত হয়ে আসছে।

এনডিসি মুছাব্বিরুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত ও বাতিল করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় লালন স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আলোচনা সভা না হলেও দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা সংক্ষিপ্ত সময়ের জন্য লালন মঞ্চে গান পরিবেশন করার সুযোগ পাবেন।

করোনাভাইরাস আতঙ্কে এবার অন্যান্য বারের চেয়ে লালন মেলায় জনসমাগম অনেক কম ছিল বলে জানান এই কর্মকর্তা।

এদিকে মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কুষ্টিয়ায় করোনা ভাইরাস-সংক্রান্ত হটলাইন সেবা চালু হয়েছে। কুষ্টিয়া জেলার করোনাভাইরাস কন্ট্রোল রুমের নম্বর- ০১৩১৯-৭৯৭২৩১। সবার সেবার জন্য এই নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার অন্য পাঁচটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তির জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে।

কুষ্টিয়া জেলায় আজ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ইতোমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা