সারাদেশ

ইতালি ফেরতদের নিয়ে শরীয়তপুরে আতঙ্ক

প্রীতিলতা স্বদেশ:

দেশের দক্ষিণাঞ্চলের জেলা শরীয়তপুর। এই জেলারই একটি উপজেলা নড়িয়া। সবকিছুই এতদিন ভালোই চলছিলো সেখানে। কিন্ত হঠাৎ করেই গেল কিছুদিন ধরে সেখানে করোনা আতঙ্ক ভর করেছে সবার মাঝে।

এর বড় কারণ জেলার ইতালি প্রবাসীরা। গেল দুই সপ্তাহে দেড় শতাধিক ইতালি প্রবাসী ফিরেছেন নিজ গ্রামে। আতঙ্কটা হয়তো বেশি হতো না যদি না দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনই ইতালি প্রবাসী না হতেন। করোনা ভাইরাস সংক্রমণে এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে সংকটাপন্ন ইতালি।

এরই মধ্যে গোটা ইতালিকেই কোয়ারেন্টিনের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার রাতে দেশটির প্রায় সব নাগরিককে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। এ পরিস্থিতির মধ্যে সেই দেশ থেকে ফিরে আসা প্রতিবেশিকে নিয়ে রীতিমতো উৎকণ্ঠা নড়িয়ার মানুষের মধ্যে। বিশেষ করে ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর এই প্রবাসীরা দেশে আশায় আতঙ্কটা একটু বেশিই। ইতালিতে বসবাস করে শরীয়তপুর জেলার অন্তত ৭৫ হাজার মানুষ। যার ৮০ শতাংশের বাড়িই নড়িয়ায়। এমনকি এই উপজেলার একটি এলাকার নামও ইতালিপাড়া।

ইতালি ফেরতদের অধিকাংশই বলছেন, বিমানবন্দরে তাদের তেমন কোন পরীক্ষাই নাকি করা হয়নি। এতে আতঙ্ক আরও বেড়ে গেছে। তারা অবশ্য নিজেরাই স্ব-উদ্যোগেই স্বজনদের কাছ থেকে দূরে থাকছেন। সেল্ফ কোয়ারেন্টিন করেছেন তারাই।

ইতালিতে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধির পর দেশটি থেকে নিজ গ্রামে ফিরতে শুরু করে নড়িয়ার প্রবাসীরা। গ্রামের বাড়িতে আসার পর থেকেই সবার থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন তারা। আর শরীয়তপুর সদর হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে নড়িয়ায় ফেরা এসব প্রবাসীদের কথা মাথায় রেখে পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে একশ শয্যা ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা