সারাদেশ

পটুয়াখালীতে ধান রক্ষায় পুলিশের পাহারা

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আমন ধান রক্ষায় পুলিশ প্রশাসন পূর্ব সতর্কতা হিসাবে ধান রক্ষায় পাহারা দিতে শুরু করেছে। এসব এলাকায় ধান কাটার মৌসুম শুরু হলেই জোতদার,লাঠিয়াল বাহিনীর তৎপরতা বেড়ে যায়। ফলে ধান রক্ষার জন্য কৃষকের পাশাপাশি পুলিশও পাহারায় নিয়োজিত রয়েছে।

জানা যায়, পটুয়াখালীর দশমিনা, গলাচিপা এবং ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলার সীমানা বিরোধ প্রায় ৭৮ বছর ধরে চলছে। এই সীমানা বিরোধ এবং চরের জমির প্রকৃত মালিক নিয়ে বিরোধ সমস্যা আজও সমাধান করা হয়নি। ফলে প্রতি বছর ধান কাটার মৌসুম শুরু হলেই চরাঞ্চল অশান্ত হয়ে উঠে।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মোতাহার এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরশিবা এবং দশমিনা উপজেলার চরবোরহান এবং ভোলা জেলার লালমোহন উপজেলার চর কচুখালীর সঙ্গে সীমানা বিরোধ রয়েছে। ধান কাটার সময় হলেই জোতদাররা চরের জমির ভুয়া দলিল ও ডিসিআরর মাধ্যমে জমির মালিক হয়ে যায়।

ভূমিহীন কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ধান রোপন করলেও ধান কাটার মৌসুমে তারা আতংকে থাকে।দশমিনা উপজেলার চরাঞ্চলগুলোর চারদিকে নদী থাকায় মূল ভূ-খন্ড থেকে চরগুলো বিছিন্ন থাকে। ফলে কোন চরে সমস্যা হলে পুলিশের পৌঁছতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগে।

চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজির সরদার জানান, চরবোরহানের সাথে চরশিবার মধ্যে ৫০০ একর জমির ধান নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি। দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জসিম জানান, চরাঞ্চলে পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে নজরদারী বাড়ানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা