সারাদেশ

পুত্র সন্তান না হওয়ায় কন্যা শিশুকে ‘আছড়ে হত্যা’

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : পুত্র সন্তান না হওয়ার ক্ষোভে ২৬ দিন বয়সী শিশু কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

শনিবার (২০ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক।

পরিবার সূত্র জানায়, দুবছর আগে উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুরবাড়িতে থাকতেন।

এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন ছেলে সন্তানের আশা করেন। কিন্তু ২৬ দিন আগে কন্যা সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার। শিশুটির নাম রাখা হয় মীম। এরপর থেকেই খাদিজার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন স্বামী কামাল। এমনকি ১০ দিন আগে শিশু কন্যা মীমকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তিনি।

কিন্তু শনিবার ভোরে কন্যা কান্না শুরু করলে তিনি ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের মেঝেতে আছড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা