সারাদেশ

ভিআইপি লেন হবে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক

নিজস্ব প্রতিনিধি, ময়ময়নসিংহ : গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কটি চারলেনে উন্নীত করা হয় ২০১৬ সালে। চার বছরের মাথায় মহাসড়কটি আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। আর এর মাধ্যমে প্রথমবারের মতো ভিআইপি লেন হচ্ছে দেশের একমাত্র মহাসড়কে।

এ ভিআইপি লেন দিয়ে ভিআইপি যানবাহন, এ্যম্বুলেন্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো জরুরি যানবাহন চলাচল করবে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি ১০ লেনবিশিষ্ট আধুনিক এক্সপ্রেসওয়েতে রূপান্তরের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

“ইমপ্রুভমেন্ট ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোড ইনটু এক্সপ্রেসওয়ে উইথ সার্ভিস লেন বোথ সাইড” শীর্ষক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি নির্মাণ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিস এন্ড ডেভেলপমেন্ট করপোরেশন।

এ প্রকল্পের মাধ্যমে বিদ্যমান চারলেনের পাশাপাশি ১০ ফুট প্রশস্ত দুপাশে ব্যারিয়ার দিয়ে ইমার্জেন্সি লেন নির্মাণ করা হবে, যা দিয়ে শুধু এম্বুলেন্স, নিরাপত্তা গাড়ি, ভিআইপিসহ যে কোনও জরুরি প্রয়োজনীয় গাড়ি চলাচল করবে। এরপর আরও ১৮ থেকে ২৪ ফুট করে স্বল্প গতির যান চলাচলের জন্য আলাদা দুটি লেন করা হবে। একপাশে পাঁচটি সড়ক লেনসহ দুপাশে ১০ লেনের সড়ক নির্মাণ হবে এ প্রকল্পে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে বর্তমানে সারাদেশে ২২ হাজার কিলোমিটারের বেশি মহাসড়ক রয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ও প্রায় সাড়ে ১৩ হাজার কিলোমিটার জেলা মহাসড়ক।

এসব সড়কের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুটি চারলেনে উন্নীত করা হয়েছে। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া-ভাঙ্গাসহ আরও একাধিক মহাসড়ক চারলেনে উন্নীতের কাজ চলমান আছে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক চারলেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা