সারাদেশ

উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : দেশের শস্য ভাণ্ডার চলনবিলসহ সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সোনালি হাসি। কয়েক দফা অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মুখে হাসি এনেছে আমন ধানের বাম্পার ফলন। এরইমধ্যে রোপা আমন ধান কাটাও শুরু হয়েছে।

সিরাজগঞ্জ কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতি হওয়ার পরও আমনের যে ফলন হয়েছে তাতে ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষকরা। শ্রমিক সংকট না হলে আগামী মাসের মাঝামাঝি কৃষকরা ধান ঘরে তুলতে পারবে বলেও আশা করছে কৃষি অধিদফতর।

সরেজমিনে দেখা গেছে, সাধারণ শ্রমিকদের পাশাপাশি চলনবিলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ দৈনিক মজুরির ভিত্তিতে মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। গত ১৫ দিনে প্রায় ১ তৃতীয়াংশ ধান কাটা শেষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা যায়, ৫ বার বন্যায় জেলার প্রায় ৩ হাজার ৪০৬ হেক্টর জমির আবাদ ক্ষতিগ্রস্ত হয়। জেলার ৯টি উপজেলা এবার রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ৬৯ হাজার ২৫০ হেক্টর ধরা হয়।

কিন্তু দীর্ঘমেয়াদী বন্যার কারণে লক্ষ্যমাত্রা ব্যাহত হয়। শেষ পর্যন্ত ৬৮ হাজার ৪০৬ হেক্টর জমিতে রোপা-আমনের চাষাবাদ হয়। বন্যার কারণে জেলার উপজেলাগুলোতে ৮৪৪ হেক্টর জমিতে আবাদ ক্ষতিগ্রস্ত হলেও এবার ফলন বেশ ভালো হয়েছে। উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের কৃষক রায়হান আলী বলেন, ‘আমাদের এখনও রোপা আমন কাটা শুরু হয়নি। এক সপ্তাহ পরে কাটা শুরু হবে। এবারের বন্যা হলেও ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে।

রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বর্গাচাষি আব্দুল মালেক বলেন, ‘করতোয়া নদীর পাড়ে পতিত এক বিঘা জমিতে রোপা-আমন লাগানো হয়েছিলো। ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার ধানের দাম গতবারের চেয়ে বেশি থাকায় চাষ লাভজনক হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, এবার রোপা-আমন ধানের ফলন ভালো হওয়ায় ৫ দফা বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষক। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা বলেন, চলতি মৌসুমে ৫ বার বন্যায় জলাবদ্ধতার কারণে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে ধানের আবাদ নষ্ট হয়ে যায়।

এছাড়া প্রায় ২০/২৫ বিঘা জমিতে দীর্ঘসময় পানি থাকার কারণে রোপা আপন ধান হলুদ হয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও ওই পরিমাণ ধানের আবাদ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে ৫বারের বন্যার পরও তুলনামূলকভাবে ফলন ভালো হয়েছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) আবু হানিফ বলেন, ‘এবার ৫ বারের বন্যার কারণে লক্ষ্যমাত্রার কিছুটা কম আবাদ হয়েছে। তারপরও বন্যা ছাড়া ধানের রোগব্যাধি ও অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা