সারাদেশ

পাটুরিয়া ঘাটে আটকে আছে ৬ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : বিকল ফেরি আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাপ বেশি থাকায় পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টে নৌপথ পারের অপেক্ষায় আটকে আছে ছয় শতাধিক যানবাহন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারির এমন চিত্র।

দেখা যায়, দু’টি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক, ওজন স্কেলের মুখে এক শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরও দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আছে। এছাড়া যাত্রীবাহী পরিবহন রযেছে আরও শতাধিক। পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটের তিনটি পকেটের মধ্যে একটিতে খান জাহান আলী ফেরি যান্ত্রিক ত্রুটি হওয়ায় ওই ঘাট পন্টুন দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টের অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে কিছু পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমে গেলে যানবাহনগুলো পুনরায় পাটুরিয়া অভিমূখে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ঘাটে কিছু যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যে কারণে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে এবং পরিবহনের চাপ কমে গেলে পণ্যবোঝাই ট্রাক পার করা হবে। ১৭টি ফেরি নৌপথে যানবাহন পারাপার করছে। তবে তিন নম্বর পন্টুনে খান জাহান আলী নামে রো রো ফেরির পাখায় জাল জড়িয়ে যাওয়ায় সাময়িকভাবে ওই ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা