সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একই নামের দুই ব্যক্তিসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, নঁওগা : নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২জন ব্যবসায়ী ও ১ জন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার সংবাদ নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম। নিহত ৩ জনের মধ্যে ব্যবসায়ী ২ জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং নিহত নারী হলেন ফাতেমা বেগম বেলি (৫৫)। তিনি নওগাঁ সদরের বাচারিগ্রাম সোনারপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, নিহত ব্যবসায়ীরা দুজন সকালে বিভিন্ন ট্রাকে করে রাজশাহী এলাকায় আসেন পান নিতে। পান কেনা হলে ট্রাক ভাড়া করে তারা চলে যেতেন নিজ নিজ এলাকায়। ওসি শাহিনুর ইসলাম বলেন, শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দার ফেরিঘাট এলাকায় বালু বোঝাই দাঁড়ানো একটি ট্রাককে পেছনে থেকে খড় ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খড় ভর্তি ট্রাকে থাকা ওই দুই ব্যবসায়ী নিহত হন।

আহত হন উভয় ট্রাকের ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলা ডাক্তার নামে এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় ফাতেমা বেগম বেলি নামের এক নারী নিহত হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা