সারাদেশ

জঙ্গিরা উত্তরবঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ায় আত্মসমর্পণ করা চার জঙ্গি উত্তরবঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।

শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জে জঙ্গিদের আত্মসমর্পণ পরবর্তি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা সারোয়ার বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তরবঙ্গে জঙ্গি সংগঠন কাজ করছিল। উকিলপাড়ায় জঙ্গিরা মাসিক সভার জন্য মিলিত হয়েছিল। সেখান থেকে আমরা চার জনকে পাই। এই এলাকায় তাদের একটি অস্থায়ী আস্তানা আছে সে তথ্য আমাদের কাছে ছিল। কিন্তু বাসা সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম না।

জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাহমুদকে গত রাত ১১টার দিকে রাজশাহী থেকে আটক করা হয়। ভোররাত ৪টার দিকে তাকে নিয়ে আমরা উকিলপাড়ার বাড়িটি শনাক্ত করি। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি সদস্যরা চার-পাঁচ রাউন্ড ফায়ার করেছে। ২০-২৫ দিন আগে তারা বাসাটা ভাড়া নেয়। তাদের মূল কৌশল হচ্ছে তাবলিগের ছদ্মবেশে এলাকায় থাকা এবং আড়ালে জেএমবি কার্যক্রম পরিচালনা করা।

তিনি বলেন, আত্মসমর্পণ করা চার জন হলেন— জেএমবি’র সেকেন্ড-ইন-কমান্ড কিরণ ওরফে শামীম ওরফে হাবিব (২২), পাবনার সাঁথিয়া উপজেলার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিউর রহমান ও সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত। তারা স্বীকার করেছেন তারা জেএমবির সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী থেকে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার জুয়েল আলী ওরফে মাহমুদ, খুলনার আশরাফুল ইসলাম, পাবনার সাঁথিয়া উপজেলার আলিফ হোসেন, সাতক্ষীরা জুয়েল শেখকে আটক করা হয়েছে। জঙ্গি তৎপরতায় যুক্ত থাকায় মাহমুদ আগেও জেল খেটেছেন। জামিনে বের হয়ে আবারও জেএমবিতে যোগ দেন।

উকিলপাড়ায় আরও কিছু জঙ্গি সদস্যের আসার কথা ছিল। কিন্তু নেতৃত্ব স্থানীয় এক জনের নির্দেশে বাকিরা আসেননি। এখানে তাদের অস্ত্র বা গোলা-বারুদের আস্তানা নেই। এখান থেকে মূলত প্রশিক্ষণ দেওয়া হতো। বাড়ি সার্চ করে বোমা তৈরির বই, জিহাদি বই পাওয়া গেছে। এ ছাড়া, দুটি বিদেশি পিস্তল, বিয়ারিং বল, গান পাউডার, ডেটোনেটর, ফিউজ, ক্যাবল, সার্কিট, রড কাটার, জিহাদি বই, বিভিন্ন নির্দেশিকা, একটি চাপাতি, দুটি রামদা ও কয়েকটি ব্যাগ পাওয়া গেছে— বলেন মোস্তফা সারোয়ার।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা