সারাদেশ

সবার আগে চিকিৎসা না দেয়ায় ডাক্তারকে মারপিট

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০শয্যা বিশিস্ট পল্লী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ শেখ সাজ্জাদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এর পরিপেক্ষিতে ওই স্বাস্থ্য কেন্দ্রের বর্হিবিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। এ সময় ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী ওবায়দুর রহমানও আহত হয়েছেন। আহত চিকিৎসক ও কর্মচারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা দিচ্ছিলাম। এসময় গোপীনাথপুর গ্রামের ফটিক খন্দকারের ছেলে নাজিম খন্দকার রোগীদের ঠেলে ভিতরে এসে তাকে আগে দেখে দেয়ার কথা বলেন। আমি হাতের রোগী দেখে তাকে দেখে দেয়ার কথা বললে তিনি আমার উপর ক্ষেপে গিয়ে লোকজনের সামনে গালমন্দ করে। কিছু সময় পরে হঠাৎ আমাকে বেধড়ক লাঠিপেটা করতে থাকে।

এসময় হাসপাতালের অফিস সহকারী ওবায়দুর রহমান বাধা দিতে গেলে তাকেও মারপিট করে পালিয়ে যায়।এতে আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এবং অফিস সহকারীর বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এই অপরাধের জন্য আমি আইনের আশ্রয় নিব । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দোষী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির বিধান করেন এটা আমার দাবি।

এ ব্যপারে বিএমএ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর বলেন, সদর উপজেলার গোপীনাথপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও অফিস সহকারীর উপর যে হামলা চালানো হয়েছে সেটা খুবই জঘন্যতম কাজ।এই অপরাধের জন্য আমরা আইনের আশ্রয় নিব। জরুরী ভিত্তিতে কমিটির সভা আহ্বান করা হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে নাজিম খন্দকারের বড় ভাই মোঃ ইমরুল হাসান খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত নাজিমসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহত ডাক্তারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ করলে সেটি নথিভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা