সারাদেশ

কৃষক হত্যায় একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে আশিদ মিয়া নামে এক কৃষক হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল ওয়াহাব ও মারফত আলীকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের ঝগড়ার জেরে ২০১০ সালের ৩০ অক্টোবর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচজনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয়া হয়। রাষ্ট্রপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট তানিয়া মামলা পরিচালনা করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা