সারাদেশ

হেফাজতে ইসলামে শফী অনুসারীদের পাল্টা কমিটি

নিজস্ব প্রতিবেদক : আবার ভাঙ্গনের কবলে হেফাজতে ইসলাম। সদ্যগঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে কিছু নেতা বাদ পড়ার পর বিকল্প হেফাজতে ইসলামের ডাক দিয়েছে আল্লামা আহমদ শফী অনুসারী দাবি করা একটি অংশ।

এরই মধ্যে বৈঠক করে বিকল্প হেফাজতে ইসলামের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এদিকে বিকল্প হেফাজতে ইসলাম গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটি জানালেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার কিছু নেই। করারও কিছু নেই।’

বিকল্প হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত ও সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের যে কমিটি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলামের সাধারণ নেতা-কর্মীরা। তাই ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে আসল হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হবে। এরই মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।’

জানা যায়, গত রবিবার দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যাতে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির ও মাওলানা নুর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলে দাওয়াত না দেওয়ায় নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন হেফাজতে ইসলাম গড়ার ঘোষণা দেয় আরেকটি অংশ।

যারা নিজেদের আল্লামা আহমদ শফীর অনুসারী দাবি করছে। রবিবার রাতে ও সোমবার দফায় দফায় বৈঠক করেন হেফাজতের পদবঞ্চিতরা। ঢাকায় বৈঠকে বিকল্প হেফাজতে ইসলামের একটি রূপরেখাও তৈরি করা হয়। যাতে আমির ও মহাসচিব হিসেবে আলোচনায় এসেছে একাধিক আলেমের নাম।

যার মধ্যে আমির হিসেবে আলোচনায় রয়েছেন বেফাকের বর্তমান ভারপ্রাপ্ত আমির আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ওয়াক্কাস, বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন চরমোনাই পীরের ভাই মুফতি ফয়জুল করীম, ইসলামী ঐক্যজোটের বর্তমান মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

হেফাজতে ইসলামের নতুন এ প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত এক নেতা বলেন, ‘হেফাজতে ইসলামের ত্যাগী নেতাদের নিয়ে নতুন হেফাজতে ইসলাম গঠিত হবে। এরই মধ্যে দেশের প্রবীণ আলেমরা একাত্মতা প্রকাশ করেছেন নতুন প্ল্যাটফরমের সঙ্গে। সদ্য-ঘোষিত কমিটির অনেকেই নতুন প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা