সারাদেশ

বিসিসির সাবেক মেয়রের মুক্তির দাবীতে মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের দন্ডাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন, উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম দিপু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মঈনুল আবেদিন তুহিন, মহানগর স্বোচ্ছাসেবক দল নেতা আঃ মালেক, সাবেক যুবদল সহ-সভাপতি নওশাদ আহমেদ মিঠু ও জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, যে মামলায় সাবেক এই মেয়রের কারাদন্ড হয়েছে তা ষড়যন্ত্রমূলক। প্রসঙ্গত, আহসান হাবিব কামাল, সাবেক পৌর মেয়র ও সিটি মেয়র। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা