সারাদেশ

ফরিদপুরে মুজিব জন্মশতবর্ষ শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজনে মুজিব জন্মশতবর্ষ শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যন এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার।

খেলার পূর্বে তিনি খেলোয়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে শেখ রাসেল ক্রিকেট ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দীন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আমিনুর রহমান ফরিদ, সহ-সভপতি মুজিবুল হক ফিরুজ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুল হাসান, শেখ রাসেল ক্রীড়া চক্রের আহবায়ক কমিটির সদস্য সচিব রিজন মোল্লা, ওলিউর রহমান, আলী আজগর মানিক,আব্দুর তাওয়াব অরিন , ফারুখ হোসেন প্রমূখ।

প্রথম দিনে ফরিদপুর ক্রিকেট স্কুল (লাল) বনাম সাভার ক্রিকেট একাডেমী এই দুইটি দল প্রতিযোগিতায় অংশ নেয় শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। টুর্ণামেন্টে মোট ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। এতে ১৪ তারিখ থেকে প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এ মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত হবে। কমিটি সূত্রে জানা গেছে।প্রতিযোগিতায় মোট ৩১ টি খেলা অনুষ্ঠিত হবে। প্রতি খেলাতে এই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হবে।

উল্লেখ্য গত মার্চ মাসের পর থেকে ফরিদপুর জেলায় ছোট ছোট অনেক ক্রিকেট টুর্নামেন্ট হলেও বড় ধরনের কোন টুর্নামেন্টে হয়নি। আর এই টুর্ণামেন্টের মধ্য দিয়ে ফরিদপুরে আবার ক্রিকেট খেলা ফিরে আসবে বলে ধারণা করছে খেলার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা। এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে ফরিদপুর ক্রিকেট স্কুল। তারা প্রতিপক্ষ সাভার ক্রিকেট একাডেমি কে ১৭৪ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর ক্রিকেট স্কুল ২১০ রানের বড় ইনিংস সংগ্রহ করে। দলের পক্ষে জুবায়ের ৮৮ রান সংগ্রহ করে। জবাবে সাভার একাডেমি ৩৮ রানে অলআউট হয়। বিজয়ী দলের পক্ষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জুবায়ের।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা