সারাদেশ

এসআই আকবর গ্রেফতারে সিলেটে উল্লাস

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গ্রেফতারের খবরে উল্লাস করেছেন আন্দোলনকারীরা।

আকবরের যাতে সর্বোচ্চ শাস্তি হয় আন্দোলনকারীদের ভাবনার বিষয় এখন সেটাই। এসব বিষয় নিয়ে আজকালের মধ্যেই তারা বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান।

এর আগে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তান্নি তাদের প্রতিক্রিয়ায় সন্তোষ ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, তার ফাঁসি চাই। শুধু আকবর না, তাকে যে বা যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক এই তাদের প্রত্যাশা।

এদিকে রায়হান হত্যাকাণ্ডের পরপরই তার নিজের এলাকা সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আখালিয়া নেহারীপাড়া এলাকার জনগণসহ সিলেট মহানগরীর বিভিন্ন সংগঠন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামেন। সংবাদ সম্মেলন, অবরোধ, মানববন্ধন, অনশনসহ প্রতিটি কর্মসূচিতে নামতে থাকে মানুষের ঢল।
সর্বশেষ এ ব্যাপারে তারা সোমবার রাজধানী ঢাকায় গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে মামলাটির বিস্তারিত অবগত করেছেন। ঐ সময়ে খবর পেয়েছেন আকবর গ্রেফতারের। এতে তারা পররাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত সবাই খুশি হন।

এর পরপরই সান নিউজের সাথে কথা বলেন আন্দোলনের নেতৃত্বে থাকা কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও যুক্তরাষ্ট্র থেকে আসা রায়হানের চাচা ময়নুল ইসলাম কুদ্দুস। তারা বলেন সন্তোষ ও শুকরিয়া প্রকাশ করে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কামরান আন্দোলন প্রসঙ্গে বলেন, আমরা দু'একদিনের মধ্যে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো। তার সর্বোচ্চ শাস্তি শুধু আমরা নয়, দেশের মানুষ চান। চান সিলেটবাসীও। সুতরাং আমাদের আত্মতৃপ্তির কোন সুযোগ নেই। মামলার কার্যক্রম যাতে স্বাভাবিক নিয়মে চলে, আইনী কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এ ব্যাপারে আমরা খুব সচেতন আছি এবং থাকবো।

ভাতিজা রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সুদুর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তার চাচা ময়নুল ইসলাম কুদ্দুস। তিনি গণমাধ্যম কর্মী, পুলিশসহ আকবর গ্রেপ্তারের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর বলেন, ১০ হাজার টাকার জন্য নির্যাতন করে আমার ভাতিজাকে মেরে ফেলা হয়েছে। আকবরসহ জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর ওসমানী হাসপাতালে রায়হানের মৃত্যু হয়। দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্টেও পরিস্কার উল্লেখ করা হয় যে, ভারি বস্তুর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তখন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া। ১৩ অক্টোবর থেকে তিনি লাপাত্তা ছিলেন। সোমবার সকালে তাকে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে স্থানীয় রহিম আশুক ও তাদের অপর ৪ বন্ধু এবং ভারতের খাসিয়াদের সহযোগীতায় গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলে রিমান্ডে নেয়ার আবেদন জানানোর কথা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা