সারাদেশ

এমবিএ পরীক্ষায় প্রথম স্থান পেলেন ৭২ বছরের রওশন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : লেখাপড়ার কোনো বয়স নেই। চাইলে যে কোনো বয়সেই লেখাপড়া করা যায়। এই কথারই জীবন্ত উদাহরণ হিসেবে দেখা দিলেন পাবনার ৭২ বছর বয়সের আলহাজ্ব মো. রওশন আলী। জীবনের শেষ বয়সে এসে এমবিএ পাশ করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএর সন্ধ্যাকালীন কোর্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন বৃদ্ধ রওশন। আর এবারে ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে উর্ত্তীণ হন তিনি। তার বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাইপাড়া গ্রামে।

১৯৪৮ সালে জন্ম নেওয়া এই বৃদ্ধ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর সুজানগরে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৭২ সালের জানুয়ারি মাসে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে ডিগ্রি পাশ করেন। এরপর ইচ্ছা থাকার পরও কর্মজীবনে প্রবেশ করায় তিনি আর পড়াশুনা করতে পারেননি। ২০০৮ সালের ডিসেম্বর মাসে শিক্ষকতা পেশা থেকে অবসরগ্রহণ করলেও পড়াশুনা সম্পূর্র্ণ না করতে পারার কষ্টটা তার রয়ে যায়। এমন সময় সিদ্ধান্ত নেন এমএ পাশ করবেনই তিনি। মূলত সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন।

রওশন আলীর দুই ছেলে। এর মধ্যে বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা সম্পূর্ণ করে বর্তমানে পাবনার একটি কলেজের বাংলা বিষয়ে সহকারী অধ্যাপক হিসেব কর্মরত আছেন। ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজ থেকে পড়াশুনা সম্পূর্ণ করে চিকিৎসা পেশায় রয়েছেন।

এদিকে এ বয়সে এসেও লেখাপড়া করে এমএ পাশ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী,২ ছেলে, নাতি-নাতনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এলাকাবাসী।

শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে রওশন আলী বলেন, জীবনে সফল হতে প্রত্যেকের পড়াশুনা সম্পূর্ণ করা উচিত। তিনি মনে করেন,জ্ঞান থাকলে তবেই সফল হওয়া যায়। শিক্ষা জীবনে সাফল্য আনার পাশাপাশি দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। এ ছাড়া এত বয়সে এসে প্রযুক্তির নানা বিষয়ের সঙ্গে আরো পরিচিত হতে চান বলেও জানান বৃদ্ধ রওশন আলী।

রওশন আলী বলেন, আজ আমার জীবনের সকল সাধ পূর্ণ হয়েছে। এখন মরেও শান্তি পাব। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ইচ্ছা থাকলে লক্ষ্যে পৌঁছানো যায়, তার প্রকৃত দৃষ্টান্ত আমি নিজে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সের সমন্বয়কারী এবং সাবেক প্রক্টর ড. মোহাম্মদ কামরুজ্জান বলেন, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নেই। রওশন আলী এটার যথার্থতা প্রমাণ করেছেন।

সান নিউজ/রাকিব/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা