সারাদেশ

সরকারি খালে বাঁধ দেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় মনাব্বির আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনাব্বির আহমেদ আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে।

মনাব্বির আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। এ ছাড়াও তিনি সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের ওসমান, মজনু ও মিল্লাত একটি সরকারি খালে বাঁধ করলে জলাবদ্ধতায় মানুষের চলাচলে সমস্যা হয়। এর প্রতিবাদ করেন মনাব্বির।

পরে এলাকায় বিষয়টির নিষ্পত্তি হয়। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০-১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। গুরতর আহত মনাব্বিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মনাব্বিরকে বাঁচাতে আসলে আরও তিনজন আহত হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতরা হলেন- ফাইজুল (৩৫), সুমন (৩৪) ও নিহতের ভাই তন্ময় (১৭)।

নাসিরনগর থানার পরিদর্শক মো. কবির হোসেন জানান, খালে বাঁধ দেওয়ার প্রতিবাদ করায় মনাব্বিরকে পিটিয়ে হত্যা করেছে ওসমানসহ কয়েকজন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা