সারাদেশ

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী ফরিদপুরে চিনিকলের প্রধান টোকের সামনে অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আলী আকবর শেখ, মোঃ জহুরুল হক, ছিদ্দিক আলী খান, মোঃ ফিরোজ মিয়াসহ প্রমুখ।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটোক ও ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটিসহ সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা পাওনা আছে ফরিদপুর চিনি কলের কাছে। মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দ ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবিরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে অর্থাভাবে পারিবারিক দুরাবস্থার কথা তুলে ধরেন। তিনি মনোযোগসহ শোনেন এবং সংকট থেকে উত্তরণের চেষ্টা করবেন বলে আস্বস্থ করেন।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা