সারাদেশ

কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্র লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শামস সুমন (৩০) আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকায় এ ঘটনা ঘটেছে। শামস সুমন ওই এলাকার মৃত সামসুলের ছেলে।

আহত সুমনের পরিবার জানায়, বুধবার রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যাক্তি মুখে মাস্ক পরে সুমনের মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় অর্তকিত ভাবে তাকে বেধড়ক পেটাতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়রি আমরা দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা