সারাদেশ

বোয়ালমারীতে মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের আল নিয়ামত কনফেকশনারি এন্ড ভ্যারাইটিজ স্টোর থেকে বৃহস্পতিবার রাতে (২৯ অক্টোবর) তিন বোতল মদসহ দোকান মালিক ফিরোজ মোল্যা (৫৯) কে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

থানা সুত্রে জানা যায়, পৌর শহরের আল নিয়ামত কনফেকশনারি এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা(তালতলা) গ্রামের ফিরোজ মোল্যা দীর্ঘদিন ধরে মদসহ বিভিন্ন মাদক দ্রব্য দোকানে রেখে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে দোকানে তল্লাশি করে তিন বোতল মদ, যৌন বর্ধক ওষুধসহ ফিরোজ মোল্যাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় ফিরোজ মোল্যা পুলিশকে জানায়, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের কোকাকোলার ডিলার শরীফ(৩০) নামে একব্যক্তির নিকট থেকে মদ সংগ্রহ করে সে বিক্রি করতো।আটক ফিরোজ মোল্যাকে শুক্রবার বেলা ১টায় থানা থেকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল। সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তার দোকান তল্লাশি করে তিন বোতল মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় সরবরাহকারী সহ দুইজনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা