সারাদেশ

৪ বছর ধরে এক লম্পটের ধর্ষণের শিকার ১১ কিশোরী

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে বিগত ৪ বছর ধরে বাজারে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১১ কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নওরোজ হিরা সিকদার নামক এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষক হিরা বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর ) রাতে হিরাসহ দুজনকে আসামিকে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে নির্যাতনের শিকার এক কিশোরী। আর ১১ জনের পক্ষে আরেকটি ধর্ষণের অভিযোগ থানায় দায়ের করেছেন শেখ ইমরান হোসেন নামের স্থানীয় আরেক ব্যক্তি। অভিযুক্ত নওরোজ হিরা সিকদার বর্তমানে পলাতক। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় হিরা সিকদারকে মারধর করা হয়। এ সময় হিরার পকেট থেকে তার মোবাইল ফোনটি পড়ে যায়। পরবর্তীতে ওই গ্রামের এক ব্যক্তি মোবাইলটি পেয়ে তার ভেতর বিভিন্ন মেয়েদের সঙ্গে হিরার অশ্লীল ভিডিও দেখতে পান। তার মধ্যে তার মেয়ের ছবিও রয়েছে। এরপর এক এক করে গ্রামের বেশিরভাগ ব্যক্তির মোবাইলে ওইসব ভিডিও চলে যায়। এসব ভিডিও চিত্র দেখিয়ে সে ওই কিশোরীদের বারবার ধর্ষণ করে আসছিল।

এদিকে, ১১ ভুক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ দেওয়া শেখ ইমরান হোসেন জানান, হিরা সিকদার বিভিন্ন সময় গ্রামের মেয়েদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে আসছে। এর মধ্যে তার স্কুলের কয়েকজন কিশোরী শিক্ষার্থীর পরীক্ষার ফল খারাপ হয়েছিল। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার ক্ষমতায় ওই কিশোরীদের ফল বদলে দেওয়ার নাম করে তাদের ধর্ষণ করে সে। আবার কাউকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বিয়ে করে সংসার করা, ভালো ছেলের কাছে বিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে তাদের ধর্ষণ করেছে সে।

২০১৫ সালের ২০ জানুয়ারি থেকে বর্তমান বছরের ১৯ অক্টোবর পর্যন্ত হিরা ১১টি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। শারীরিক সম্পর্কের সময় এসব মেয়ের অগোচরে হিরা তা মোবাইলে ধারণ করে। পরবর্তীতে ওই মোবাইলের ভিডিওচিত্র দেখিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে তাদের আবারও ধর্ষণ করে আসছিল। অভিযুক্ত হিরা যে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সেই কমিটির সভাপতি মীর মহিসন বলেন, ‘আমি হিরা সিকদারের বিচার চাই। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার বিষয়টি আমি জেনেছি। আমরাও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম মামলা দায়ের ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরা সিকদারের বিরুদ্ধে আরও নারী নির্যাতনের প্রমাণ মিলেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা