সারাদেশ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সীমিতে আকারে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে সীমিত পরিসরে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, নাব্যতা-সংকটে তিন মাসের বেশি সময় ধরে এই নৌপথে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। গত আগস্ট মাস থেকে রাতে বন্ধ রেখে দিনে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চালানো হতো এই নৌপথে।

শুক্রবার ( ৩০ অক্টোবর ) সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। চলতি মাসে ৪ দফায় প্রায় ২৫ দিনই বন্ধ আছে ফেরি চলাচল। নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বর মাসজুড়ে। সেপ্টেম্বর মাসে ৫ দফায় ১৭ দিন ফেরি বন্ধ ছিল।

চলতি মাসে ৪ দফায় প্রায় ২৫ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নৌপথের জাজিরা পয়েন্টের চায়না নৌ-চ্যানেল দিয়ে ফরিদপুর নামের একটি ছোট ফেরি পরীক্ষামূলক ছাড়া হয়। ফেরিটি কোনো বাধা ছাড়াই কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল ১০টা থেকে ছোট ফেরি তিনটি ও কে-টাইপের দুটি ফেরি এই নৌ-চ্যানেল দিয়ে চলাচল করছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘চলাচলের উপযোগী ১৪টি ফেরি থাকলেও আমরা এখন ৫টি ফেরি চালাতে পারছি। ফেরিগুলো চায়না নৌ-চ্যানেলের জাজিরা পয়েন্ট ঘুরে চলাচল করছে। এখানে আঁকাবাঁকা পথ বেশি এবং তীব্র স্রোত। তাই ফেরিগুলো পারাপারে কিছুটা বেশি সময় লাগে।’ তিনি আরও বলেন, ‘চ্যানেলটি রাতে ফেরি চলাচলের উপযোগী নয়। তাই আপাতত আমরা রাতে ফেরি চলাচল বন্ধ রাখব। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ লৌহজং পয়েন্টের আগের চ্যানেলের খননকাজ করছে। ওই চ্যানেল ঠিক হলে আবার আগে মতো ফেরি চলানো যাবে।’

ড্রেজিংয়ের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘পদ্মা সেতুর বড় বড় পিলারের কারণে পদ্মা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। নদীর বিভিন্ন অংশে চর জেগেছে। নদীর তলদেশে ডুবোচর সৃষ্টি হওয়ায় নৌযানগুলো ঠিকমতো চলতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় ড্রেজিং করেও তেমন কাজ হচ্ছে না। এই চ্যানেল তার স্বাভাবিক অবস্থাতে আর কখনো ফিরবে না। তবুও চ্যানেল খননের কাজ চলমান আছে। শীত মৌসুমের আগে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এ সম্পর্কে কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম বলেন, ‘সকালে কয়েকটি পণ্যবাহী ট্রাক ছাড়া যানবাহনের কোনো চাপ ছিল না। ১২টার পরে কিছু যানবাহন ঘাটে আসতে শুরু করেছে। কিন্তু ফেরিতে খুবই সীমিত লোড নেওয়া হচ্ছে। তাই উভয় ঘাটেই যানবাহনের কিছুটা চাপ আছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা