সারাদেশ

সেন্টমার্টিনে আটকা পড়া ৪০০ পর্যটক ফিরছে আজ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকে পড়া ৪০০ পর্যটক রোববার (২৫ অক্টোবর) বিকেলে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজে ফেরার কথা রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে। ওই জাহাজে করে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরবেন।

সাগরে বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও নৌযানে ভ্রমণে এসে তারা আটকে পড়েন। অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়েন দ্বীপের দেড়শ মানুষ। এ বিষয়ে বিআইডব্লিউটি এর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল বলেন,

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র শান্ত রয়েছে। মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে। পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ কক্সবাজারের ব্যবস্থাপক বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রোববার পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে। ফেরার পথে দ্বীপে আটকা পড়া পর্যটদের নিয়ে আসা হবে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মো. তারেক মাহামুদ বলেন, বেড়াতে এসে দ্বীপে আটকে পড়া পর্যটকদের স্বার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। দ্বীপে তারা নিরাপদে আছেন। কোন পর্যটকের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি। রোববার জাহাজ চলাচল করলে পর্যটকরা দ্বীপ ত্যাগ করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা