সারাদেশ

ভোলায় বালু খোলা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর উপজেলা বাপ্তা ৪নং ওয়ার্ড দিঘীরপার হতে ৬নং ওয়ার্ড বাবুল মোল্লা ব্রীজ পর্যন্ত রাস্তার দু-পাশের বালুর খোলা বন্ধ ও ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাকে করে বালু পরিবহনের কারণে ধুলো-বালি কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ।

রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাছে বালুর খোলা বন্ধের দাবিতে স্বারক লিপি প্রদান করেন। বাপ্তা শেখ রাসেল স্মৃতি সংঘ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করে ৪ ও ৫ নং ওর্য়াডের জনগন।

এ সময় উপস্থিত ছিলেন, বাপ্তা শেখ রাসেল স্মৃতি সংঘের সদস্য আব্দুল্লাহ আল নোমান, মোঃ সবুজ, আবু রাসেল, খোকন, রাজ্জাক ও জোবায়েরসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাপ্তা ৪নং ওয়ার্ড দিঘীরপার হতে ৬নং ওয়ার্ড বাবুল মোল্লা ব্রীজ পর্যন্ত রাস্তার দু-পাশের বালু রাখা এবং ভোর থেকে গভীর রাত পর্যন্ত বালু পরিবহনের ফলে ধুলো-বালির কারণে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছেন। অতিদ্রুত বালু রাখা ও পরিবহন বন্ধ করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

জনগুরুত্বপূর্ণ এই সমস্যার স্থায়ী সমাধানে বাপ্তা শেখ রাসেল স্মৃতি সংঘের পক্ষ থেকে প্রশাসনের সর্বস্তরের সহায়তা কামনা করা হয়।

সান নিউজ/আইএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা