সারাদেশ

নোয়াখালীতে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক,নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় রাত ২টার দিকে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে এক কিশোরী (১৬)-কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতের ধর্ষণের এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরীর বাবা। এরপরই শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন পৌর যুবলীগের বিলুপ্ত কমিটির নির্বহী সদস্য ছিল ও এলাকার তালিকাভূক্ত মাদক কারবারি। সে উপজেলার চৌমুহনী পৌর এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে এক কিশোরীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা সুমন। পরে মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই ধর্ষক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা