সারাদেশ

আল্টিমেটামের সময় শেষ, নতুন কর্মসূচিতে নামছে সিলেটবাসী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : আল্টিমেটামের ৭২ ঘন্টা শেষ হয়েছে, তবে এখনো সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ার রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪) হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্তকৃত পুলিশের এসআই আকবরকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙখলা বাহিনীর কোন সংস্থা।

এ অবস্থায় বুধবার (২১ অক্টোবর) ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রায়হানের পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

হত্যাকান্ডের অষ্টম দিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার ভেতরে এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ রাহয়ান হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দিয়েছিলেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। বেঁধে দেয়া সেই সময়সীমা শেষ হয়েছে বুধবার দুপুরে।

এই ৭২ ঘণ্টায় পলাতক আকবরের টিকিটিও ছুঁতে পারেন কেউ। তবে ফাঁড়ির পুলিশ সদস্য সাময়িক বরখাস্তকৃত টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

এছাড়া আকবরকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বুধবার বিকেলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সিলেট মহানগর পুলিশ।

বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গ্রেপ্তার না হওয়ায় এখনো রায়হানের পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা নতুন করে আরো ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ, পরদিন শুক্রবার বাদ জুম’আ প্রতিটি মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও শনিবার বিকেল ৪টায় এলাকাবাসীর পক্ষ থেকে মদিনা মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রায়হানের চাচাতো ভাই ও ছাত্রলীগ নেতা তানভির আহমদ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা