সারাদেশ

আকবরকে পালাতে সহায়তাকারী এসআই হাসান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আরেক সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নাম হাসান উদ্দিন।

পুলিশ হেফাজতে সিলেট নগরীর আখালিয়া-নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন (৩৪) হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত, বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবরকে পালাতে সহায়তার কারণে তার বিরুদ্ধে শাস্তিমুলক এই ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে এসএমপির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রায়হান হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা