সারাদেশ

খুলনায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠি চার্জ ও টিয়ার সেল 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসুচি অংশ হিসেবে খুলনার আটরা শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করার ঘটনা ঘটে।

এ সংঘর্ষে ১১ জন শ্রমিক ও ৪ জন পুলিশ সদস্য আহত হয়। আহত শ্রমিকরা হলেন- নাজমা খাতুন, খাদিজা বেগম, হাফিজা বেগম, সুমি রায়, শেফালী বালা, সুচিত্রা বিশ্বাস, সাফিয়া। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমাবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেটে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদে ব্যানারে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শুরু করে । এর কিছু সময় পরই পুলিশ এসে অবরোধকারীদেরে উঠেয়ে দিলে এ উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনা সুত্রে জানা যায়, দূর্নীতি- ভুলনীতি, লুটপাট বন্ধে এবং বন্ধকৃত ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত, কর্মরত, বদলী, অস্থায়ী সব শ্রমিকের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে সকাল ১০টায় ইস্টার্ন জুট মিলের গেটে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক নেতারা ও শ্রমিকরা একত্র হয়ে সমাবেশ করেন। পরে তারা খুলনা-যশোর হাইওয়ের আটরা শিল্পাঞ্চলের রাস্তা অবরোধ করেন।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের অবরোধ উঠিয়ে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা অবরোধ তুলতে রাজি হননি। পরবর্তীতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে তাদেরকে উঠিয়ে দেয়। শ্রমিকরা স্টার জুট মিলের ভেতরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটাপটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সিপিবি নেতা এস এ রশীদ, মিজানুর রহমান বাবু, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টুসহ সহ ১৫ জন কে আটক করেছে।

এ বিষয়ে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঘটনা স্থল থেকে ১৫ জন কে আটক করা হয়। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

এ দিকে শ্রমিকরা বলেন, শান্তিপূর্ণ ভাবে অবরোধ শুরু করলে পুলিশ আতর্কিত ভাবে সকলকে লাঠিচার্জ করে। এসময়ে কয়েকজন শ্রমিক আহত হয়। এদের মধ্যে আহমেদ তাসনিম শ্যামলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একজন মহিলা শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিক নেতা কামরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিক নেতা শামসেদ আলম, নাগরিক পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান আজকের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এর আগে আন্দোলনকারীরা এ কর্মসূচি সফলের লক্ষে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে গত ১৫ অক্টোবর বিকাল ৪টায় ফুলতলা ইস্টার্ন জুট মিল গেটে শ্রমিক সমাবেশ, ১৬ অক্টোবর বিকাল ৪টায় খালিশপুর পিপলস গোলচত্বরে ছাত্র-যুব-নারী-কৃষক-খেতমজুর ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সংহতি সমাবেশ এবং ১৭ অক্টোবর বিকাল ৪টায় (জেজেআই মিল গেট) রাজঘাট কেজি স্কুল চত্বরে শ্রমিক সমাবেশ করে।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা