সারাদেশ

সিলেটের এমসি ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি রনি ফের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীক বেঁধে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) সকালে রনিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন পুলিশের পক্ষ থেকে ৪ দিন রিমান্ডের আবেদন করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সাইফুর রহমান।

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে ভিকটিমের স্বামী এসএমপির শাহপরান থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের (২৮) কক্ষ থেকে বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সাইফুর রহমানকে আসামি করে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় সাইফুরকেও রিমান্ডে নেয়া হয়েছিল।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা