সারাদেশ

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত​

শফিক স্বপন ,মাদারীপুর

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন সংক্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে মাদারীপুরে সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।​

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।​কর্মশালায় প্রশিক্ষক ও সহায়ক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট আসাদুল হক চৌধুরী। এছাড়াও সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।

​প্রশিক্ষণে অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসন সংক্রান্ত সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় ও নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা জানান, অভিবাসন খাতের অনিয়ম রোধ ও অভিবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব।​দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিবাসন বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানা কৌশল ও অভিজ্ঞতা বিনিময় করেন।​

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনে...

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত​

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন সংক্রান্ত সঠ...

বিতর্কের আবর্তে কঠিন সময় পার করছেন তানজিন তিশা

ছোট পর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দর্শ...

ভিক্ষুকের কাছে নোট ভাঙ্গাতে গিয়ে ধরা জাল টাকার কারবারি

বাগেরহাট জেলার মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা