সারাদেশ

কর্মচাঞ্চল্য ফিরছে সাভার-আশুলিয়ায়

সাভার (ঢাকা) প্রতিনিধি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানায়। সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। তবে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে আজও অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চারটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

রবিবার সকালে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল, নিশ্চিন্তপুর, কাঠগড়া, শিমুলিয়া এবং সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। অধিকাংশ কারখানার প্রধান ফটকে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কারখানার ভেতরে মেশিন সচল রেখে উৎপাদন কার্যক্রম চালাতে দেখা গেছে। শিল্পাঞ্চলের সড়কগুলোতেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

তবে শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষের প্রভাব দেখা গেছে। সকালে তাঁরা কারখানায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও চারটি কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এন বয়, নিট এশিয়া ও এস-২১ সহ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন কর্তৃপক্ষ।

অন্যদিকে সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিক জানান, টানা কয়েক দিনের আন্দোলন ও কর্মবিরতির কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কাজ বন্ধ থাকলে শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও আর্থিক অনিশ্চয়তায় পড়েন। তাই তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরতে চান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানায় কাজ বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

সব মিলিয়ে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে কয়েকটি কারখানায় ছুটি ও কর্মবিরতি থাকায় শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (...

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

পঞ্চগড়ে ওএমএসের অতিরিক্ত চাল-আটা না দেওয়ায় ডিলারকে হয়রানি

​পঞ্চগড় পৌরসভায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস...

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা