সারাদেশ

নওগাঁয় যমজ নবজাতকের একজন নিখোঁজ, গ্রেপ্তার ওয়ার্ড বয়

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান জন্মের পর এক নবজাতকের সন্ধান না পাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় বলাকা ক্লিনিকের এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জিহাদ হোসেন আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের মুসকিপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর)। ওই দিন নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান জন্ম দেন শান্তনা আক্তার। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর তাদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হলেও অপর নবজাতকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নবজাতকদের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শান্ত ইসলাম ও তাঁর স্ত্রী শান্তনা আক্তার অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করান। উভয় পরীক্ষার প্রতিবেদনেই তাঁর গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার তথ্য উল্লেখ ছিল। এমনকি দুটি ভ্রূণের হৃদস্পন্দন ও সম্ভাব্য ওজনও পৃথকভাবে উল্লেখ করা হয়।

শান্ত ইসলামের দাবি, চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে গত বৃহস্পতিবার বিকেলে তাঁর স্ত্রীকে বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ওই চিকিৎসকের অধীনেই সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি কন্যাশিশু হস্তান্তর করা হলেও অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

নবজাতকের মা শান্তনা আক্তারের অভিযোগ, সিজারের আগে তাঁকে যমজ সন্তান হওয়ার বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর একটি শিশুকে দেখানো হলে তিনি অপর শিশুর বিষয়ে জানতে চান। এ সময় তাঁর অস্ত্রোপচারের ক্ষত সেলাই না করে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয় এবং ভিডিও ধারণ করা হয়। বিষয়টি মেনে না নিলে তাঁকে ওই অবস্থায় রেখে দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন নবজাতকদের বাবা শান্ত ইসলাম।

তবে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, রোগী চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন এবং তিনিই অস্ত্রোপচার করেছেন। সন্তান একটি নাকি দুটি হয়েছে, সে বিষয়ে ওই চিকিৎসকই বলতে পারবেন। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কিছু জানা নেই।

অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মামলা রুজুর পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, নিখোঁজ নবজাতকের সন্ধান বের করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (...

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

পঞ্চগড়ে ওএমএসের অতিরিক্ত চাল-আটা না দেওয়ায় ডিলারকে হয়রানি

​পঞ্চগড় পৌরসভায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস...

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা