গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের মৃত ফেলান উদ্দিনের পুত্র মকবুল হোসেনের সাথে একই গ্রামের নজরুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৫টার দিকে মকবুল হোসেন ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে নজরুল ইসলাম ও তার লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে ঘটনাস্থলেই মকবুল হোসেন (৭০) মারা যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে।
আটককৃতরা হলেন নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (২০) ও আবিল হোসেন (১৮), মো. সাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম (২৮), আব্দুল জব্বারের ছেলে মিন্টু মিয়া (৩৫), মৃত লছম উদ্দিনের ছেলে মঞ্জু মিয়া (৪০) ও মো. লিটন মিয়া (৩৫), মৃত লছম উদ্দিনের মো. নজরুল (৫০) ও মো. শাহাবুদ্দিন (৬০), আব্দুল জব্বারের স্ত্রী মোছা. নিরফুল (৪০), মো. লিটন মিয়ার স্ত্রী কল্পনা বেগম (২৫), মো. শাহাবুদ্দিনের স্ত্রী নুর ভানু (৪৫), মঞ্জু মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৩৫), মো. রেজাউল করিমের স্ত্রী খোরশেদা বেগম (২৬), রাশেদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯) ও মো. নাজমুল হোসেনের স্ত্রী শাবানা খাতুন (২২)।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহিৃত করা জন্য কাজ করছে পুলিশ।
সাননিউজ/বান্না