সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সড়কে নিহত ২  আহত বিজিবি সদস্য

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের টোলপ্লাজার সামনে ট্রাকচাপায় বিজিবি সদস্য রজব আলীর স্ত্রী মাসফুয়া বেগম (২০) এবং তার শ্যালিকা সাথী খাতুন (১৫)নিহত হয়েছেন।

এছাড়াও ওই বিজিবি সদস্য ও তার শিশু সন্তান আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১০টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেলে সোনামসজিদ বেড়াতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত রজব আলী (২৯) বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, রজব আলী তিনি তার শিশু সন্তান, স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে সোনামসজিদে বেড়াতে যাচ্ছিলেন। তারা আঞ্চলিক সড়কের টোলপ্লাজার কাছে সোনামসজিদগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে ছিটকে পড়ে যান। তখন স্ত্রী মাসফুয়া ও শ্যালিকা সাথি খাতুন মারা যান। আহত হন রজব আলী ও তার শিশু সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা