সারাদেশ

ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা

নিজস্ব প্রতিবেদক, ফেনী :

সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, নির্যাতন ও অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে ৯দফা দাবিতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে লংমার্চকারীদের ওপর ফেনীতে হামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানির মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

একদল সশস্র যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। লংমার্চে থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় সান নিউজ প্রতিবেদককে বলেন, হামলায় আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। তিনি বলেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালীর পথে রওনা দেওয়ার সময় বাসে ওঠার পূর্বে লাঠিসোঁটা ইট নিয়ে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে হৃদয়, আনিকা, ইমার নাম জানা গেছে।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে স্থানীয় প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে অভিযোগ করেন জয়। তবে এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লংমার্চের প্রায় ছয়টি গাড়ি ভাংচুর করা হয় বলে কর্মসূচিতে থাকা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও এসময় নিশ্চুপ ছিল বলে অভিযোগ করেন তিনি। হামলার বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন সান নিউজকে বলেন, “হামলাকারীদের প্রতিরোধ করা চেষ্টা করা হয়েছে। ঘটনার পর লংমার্চে অংশকারীদের নোয়াখালী পাঠানো হয়েছে।”

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন,ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে শুক্রবার (১৭ অক্টোবর) নোয়াখালীর পথে এই লংমার্চ শুরু করে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে। বাংলাদেশ বাম ছাত্র সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও নারী সংগঠন এতে যোগ দিয়েছে।

ধর্ষণের বিরুদ্ধে লংমার্চ নোয়াখালীর পথে : শনিবার (১৭ অক্টোবর) বিকালে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। যে জেলায় বিবস্ত্র করে এক নারীকে নির্যাতনের পর সারাদেশে নিন্দার ঝড় বইছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা