ছবি: সান নিউজ
সারাদেশ

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে সুশীল সমাজের সঙ্গে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় NARI সংগঠনের প্রশিক্ষণকক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) বাস্তবায়িত এ আয়োজনে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF) ও সম্প্রতি এইড ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের (নারী) নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উলিপুর থানার সাব-ইন্সপেক্টর রাজীব হোসাইন, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পুরোহিত বিপ্লব মজুমদার, ব্যবসায়ী কাইছার আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, বিএনপি নেত্রী রশিদা বেগম লতা, নারী সংগঠনের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, ইউসিসির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইব আক্তার, থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাহিদা বেগম, মিনিগ্রাম নারী উন্নয়ন সংস্থার সভাপতি আক্তারা বানু বকশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী, শিশু, বৃদ্ধসহ প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ আদায়ে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা