ছবি: সান নিউজ
সারাদেশ

শিবচরে ছেলে মেজরের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, মানববন্ধন

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ভূমি দখল ও হয়রানির অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলার সংলগ্ন এলাকার বাসিন্দা ডা. নূর মোহাম্মদ মোড়লের প্রায় ১৬০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে একটি রিট পিটিশনও বিচারাধীন রয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রতিপক্ষ আব্দুল হাই মিয়া ও তার ছেলে মেজর ফাহিম প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করেন, গাছপালা কেটে ফেলেন এবং জমির একটি অংশ দখলের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, বিচারাধীন বিষয়ে প্রভাব খাটিয়ে কোনো পক্ষ যেন জমি দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একইসঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা