ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে সরকারের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিশ্চিত করণ সভা

মাদারীপুর  প্রতিনিধি

শিক্ষার উন্নয়ন ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।

সোমবার (১০ আগষ্ট) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মাদারীপুর সদর উপজেলার ঘরির কাটায় নিরব বিপ্লবের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের ১০০ দিনের কর্ম পরিকল্পনায় ১০০% নিশ্চিত করণ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর সদর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাব,১১৮ নং আশাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: গোলাম মস্তফা, মাদার্স কমিটির সদস্য সুমি আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় মাদারীপুর সদর উপজেলার ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা