ছবি: সান নিউজ
সারাদেশ

নৌযান শুমারি নিয়ে পরিসংখ্যান ব্যুরো'র অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট জেলাজুড়ে এ শুমারি কার্যক্রম পরিচালনা করা হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌপুলিশ, মৎস্য অধিদপ্তরসহ নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মুন্সীগঞ্জ পরিসংখ্যান ব্যুরো-এর পক্ষ থেকে জানানো হয়, শুমারির পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে গত মে মাসে লিস্টিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় মুন্সীগঞ্জ জেলাকে ৭টি জোনে বিভক্ত করে ৫২ জন গণনাকারীর মাধ্যমে ৮১টি ঘাটে মোট ৩ হাজার ৫৯৯টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।

সভায় মুন্সীগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সারমিন করিম নৌযান শুমারি ২০২৬-এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, আগামী ২০ থেকে ২৯ আগস্ট মাঠপর্যায়ে নৌযান শুমারির মূল কার্যক্রম পরিচালিত হবে।

সভায় তিনি আরও জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত এবং টেনে বা ধাক্কা দিয়ে পরিচালিত নৌযানের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার বা ডাটাবেইজ তৈরিই এ শুমারির প্রধান উদ্দেশ্য। এ তথ্যভান্ডার নৌযান নিবন্ধন, নৌপথের নিরাপত্তা জোরদার, নৌপরিবহন খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুমারির আওতায় দেশের সকল ইঞ্জিনচালিত নৌযান ও ডাম্ব বার্জ অন্তর্ভুক্ত করা হবে। তবে সামরিক বাহিনীর নৌযান এবং সাধারণ অইঞ্জিনচালিত নৌকা এ শুমারির আওতামুক্ত থাকবে।

তিনি আরও জানান, নৌযানের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে উঠলে নৌ-দুর্ঘটনার পর প্রয়োজনীয় সহায়তা প্রদান, নৌ-শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌপরিবহন খাতের কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বিত সহযোগিতার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, পরিসংখ্যান কর্মকর্তা এস এম সালাউদ্দিন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, মুন্সীগঞ্জ জেলা বাল্কহেড মালিক সমিতির সভাপতি আ: জব্বার, দপ্তর সম্পাদক খোকন সাহা প্রমুখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা