ছবি: সান নিউজ
সারাদেশ

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয় নাই।

বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য,মানুষের সহযোগিতার জন্য,দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা,গণতন্ত্র রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসার থানা অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ,ডাসার উপজেলা ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা