ছবি: সান নিউজ
সারাদেশ

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্মরণে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্মৃতি সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর ফ্যাসিবাদী সরকারের নির্মম নির্যাতন ও গণহত্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা এই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও কথা বলেন। এছাড়াও গণভোট বাস্তবায়নের দাবিতে তারা বিশেষ বক্তব্য প্রদান করেন।

আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলা আইন ও আদালত বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ লুৎফর রহমান মোল্লা।

আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আল আমিন খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ রাসেলের মা, আহত জুলাই যোদ্ধা রিফাত, মেহেদী ও আলী আকবরসহ অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি রফিকুল ইসলামসহ সাভার-আশুলিয়ার জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা